শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২১-০৪-২২
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা ব্যুরো : কুমিল্লা জেলা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই টন গাঁজা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই পরিমাণ গাঁজা উদ্ধারসহ সংশ্লিষ্টদের আটক করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ বৃহস্প্রতিবার সকাল ১১টায় এসব তথ্য জানান। গত প্রায় চার মাসে ২ হাজার ১০ কেজি গাঁজা ছাড়াও আটককৃত মাদকের মধ্য রয়েছে ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২টি ফেন্সিডিল, ৩৬৬ লিটার দেশি মদ, ১৬২ বোতল হুইস্কি, ৪৮ বোতল বিয়ার, ৯৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩ বোতল ইস্কাপ সিরাপ। আটককৃত মাদকের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। এত মাদকের উৎস কী এমন প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্তবর্তী জেলা কুমিল্লা। এ কারণে সীমান্ত ডিঙ্গিয়ে চলে আসে মাদক।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলাশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হাসান রাফি, কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited