শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৯ পিএম, ২০২৩-০৭-২১
মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের দেশীয় ফলের পরিচিতি ও এর উপকারিতা সম্পর্কে জানাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে বুধবার স্কুল প্রাঙ্গণে ফল উৎসব অনুষ্ঠিত হয় ।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিভিন্ন প্রজাতির ফল রয়েছে যার মধ্যে অনেক ফলই এখন আর তেমন দেখা যায় না। অনেক শিশুরা সেই ফলগুলো সম্পর্কে জানে না। তাই এই আয়োজন। বিদ্যালয়টির এক শিক্ষক বলেন, "ফল আমাদের শরীর গঠন এবং স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য। শিক্ষার্থীদের তাই সঠিক ধারণা থাকা প্রয়োজন।"অনুষ্ঠানে কেনা ফলের পাশাপাশি নিজ নিজ গ্রাম থেকে শিক্ষার্থীদের সংগ্রহ করা ফল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিক্ষকরা বিভিন্ন ফলের বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ ও খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করেন। ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন- বিন্তী দাস মিষ্টি, দিনা, রুপালী, সৃষ্টি দাস, সোহানা, দিপু মনি মিম, সানজিদা, আমেনা, খুকুমনি, ছোঁয়ামনি, সুরাইয়া, হালিমা, আমিন, মহিন, জোনায়েদ, জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited