চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে চলছে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে চলছে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১০ পিএম, ২০২৩-০৩-১২

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে চলছে ন্যাশনাল সার্ভিস কর্মীদের অবস্থান কর্মসূচি

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বেকার করো নিরসন দেশের হবে উন্নয়ন, অপেক্ষার সময় শেষ জেগে উঠো বাংলাদেশ” এই শ্লোগানে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে শত শত ন্যাশনাল সার্ভিস কর্মী সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে। অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা। রোববার (১২ মার্চ) সকাল ৯টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করে। অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলার সভাপতি কে এম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলার সভাপতি আতাউর রহমান রাজু, ফুলবাড়ী উপজেলার জাহাঙ্গীর আলম, উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার, রাজীবপুর উপজেলার সভাপতি আব্দুল্লাহ, কুড়িগ্রাম পৌরসভার সভাপতি সহ কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে কুড়িগ্রামের বেকার সমস্যা নিরসনে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের ঘোষণা না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রাম,গোপালগঞ্জ ও বরগুনায় পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পে ১৮ থেকে ৩৫ বছরের শিক্ষিত যুবক-যুবতীদের দুই বছরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার। দেশের ১০ জেলার ১১ উপজেলায় এ প্রকল্পের কাজ চলমান ছিলো। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় প্রায় ৩ হাজার কর্মী ছিল বলে জানা গেছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা জানান, ন্যাশনাল সার্ভিস কর্মীরা চাকরি স্থায়ী করার দাবিতে ২০১২ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি পূরণে ২০১১ সালে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ গঠন করা হয়। আজ কুড়িগ্রামে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ৩২ জেলা, ১৩০ উপজেলা এবং ১ হাজার ২০ ইউনিয়নে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের শাখা কমিটি করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে উপজেলা,জেলা,বিভাগ এবং রাজধানীতে তিন শতাধিক কর্মসূচি, যেমন- মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তিনি আরও জানান, আজকে আমরা এই ন্যাশনাল সার্ভিস (পাইলট) প্রোগ্রাম এর দুইটি কর্মসূচি হাতে নিয়েছি,ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ ও সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করণ না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুর আরীফ মহোদয়ের সঙ্গে কথা হয়েছে যেখানে জানানো দরকার, সেখানে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর