শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪০ পিএম, ২০২১-০৭-০৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে লকডাউনে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে ১১৮টি মামলায় ১৫৯ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা করা হয়। এ নিয়ে জেলায় ৬৬৭ জনকে জরিমানা করা হলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আমাদের বাংলাকে জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১১৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৫৯ জনকে বিভিন্ন পরিমাণে ১ লাখ ৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে লকডাউনের সপ্তম দিনেও জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলা উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited