শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৪:৪০ পিএম, ২০২২-০৩-২৭
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের পৃথক অভিযানে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি এবং ৭ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এক প্রেসব্রিফিংয়ে জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) মোহাম্মদ ইলতুৎ মিশ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় থানাধীন দক্ষিণ খাইলকুরের একটি পাঁচ তলা বাড়ির ৫ম তলায় অভিযান চালিয়ে মাদক কারবারি সুমি আক্তার (২২), মোছা. লাইজু আক্তার লাভনী (২২) ও তার স্বামী মো. আল আমিনকে গ্রেফতার করা হয়।
সুমি ময়মনসিংহ ইশ্বরগঞ্জের সাকুয়া মঝেরচর গ্রামের মৃত রইচ উদ্দিনের মেয়ে এবং লাইজু বগুড়া ধুনটের শামগাতি গ্রামের মৃত বিরু শেখের মেয়ে। গ্রেফতার ব্যক্তিরা ওই বাড়িতে ভাড়া থেকে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে গাজীপুর ও রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি দরে বিক্রি করতো।
বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মনিরুজ্জামান থানা পুলিশকে অবহিত করলে সেখানে অভিযান চালানো হয় এবং এ অভিযানে কাউন্সিলর সরাসরি উপস্থিত থেকে পুলিশকে সহযোগিতা করেন। প্রেসব্রিফিংয়ে জিএমপি ডিসি ওয়ার্ড কাউন্সিলরের প্রশংসা করে বলেন, অপরাধ দমনে দেশের প্রত্যেক নাগরিককে এভাবে এগিয়ে আসা উচিত।
এ ছাড়া পিস্তলসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গাছা থানা পুলিশ অপর এক অভিযানে বৃহস্পতিবার স্থানীয় বসুরা এলাকায় ইনার বাড়ীর রোডের মাথায় স্বপ্ন কানন সুপার মার্কেটের সামনে ভোগড়া টু মীরের বাজার মহাসড়কে বাদশা প্রামানিক (৩৯, বগুড়া), শাহজাহান (৩০, পটুয়াখালী), একই জেলার সবুজ পাটোয়ারী (২৮) ও খলিল বেপারীকে (৪০) গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৩৫৯০), একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি, দুটি তালা কাটার যন্ত্র, তিনটি লোহার রড, একটি লোহার পাইপ, এক খন্ড রশি, দুটি গাড়ির নকল নেমপ্লেট ও বিভিন্ন ব্র্যান্ডের ছয়টি মোবাইলফোন উদ্ধার করে। গ্রেফতার এ ডাকাতরা গত ২০ মার্চ গাছার চান্দরায় র্যাব পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায়ও জড়িত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited