চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শহীদ আহসানউল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবিঃ স্মরণ সভায় বক্তারা

শহীদ আহসানউল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবিঃ স্মরণ সভায় বক্তারা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:১৩ এএম, ২০২১-০৫-২৯

শহীদ আহসানউল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবিঃ স্মরণ সভায় বক্তারা

আশরাফুল আলম আইয়ুব : প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর কাউনতিয়া সাংগঠনিক থানা ও ১৯ -২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আজ বিকেলে গাজীপুরের কাউলতিয়া পোড়া বাড়ী মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভায় বক্তারা শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আদর্শের কখনো মৃত্যু হয় না। শহীদ আহসান উল্লাহ মাস্টারও বঙ্গবন্ধুর আদর্শের সকল কর্মীর মাঝে বেঁচে থাকবেন চিরকাল। প্রতিমন্ত্রী শহীদ আহসানউল্লাহ মাস্টারকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বর্নাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ মোশাররফ হোসেন ভূইয়া,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শাহজাহান মন্ডল, নুর মোহাম্মদ মামুন, এহসানুল আলম ফরাজি, কামরুল, রাকিব এবং প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিতকরণে শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম চির অক্ষয় হয়ে থাকবে। তিনি সততা, আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। বক্তারা আরো বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং ২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড- একই সূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকাণ্ড- ঘটিয়েছে। তারা বলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর মাটি ও মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরদিন। অনুষ্ঠানে গাজীপুর জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। image

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর