চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টঙ্গীতে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩০ পিএম, ২০২১-০২-২৫

টঙ্গীতে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ২ কেজি ৬৩০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)-১ সদস্যরা। আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার লক্ষীপুর জামাদারপাড়া এলাকার মো.আব্দুর রহিমের ছেলে মো. মোশারফ (২৬) ও লক্ষীপুর জেলার রেজাউল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারি পরিচালক ও কোম্পানি কমান্ডার মো. মোর্শেদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ থেকে হিরোইনের একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে চালের বস্তা বোঝাই একটি ট্রাককে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ৬৩০ গ্রাম হিরোইন, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩শ’ টাকাসহ তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ তাদের র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা নিজেদেরকে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে র‌্যাব-১ কে জানায়। তাদের অন্য সহযোগীরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে হিরোইন দেশের ভিতর নিয়ে আসে। পরবর্তীতে হিরোইনের চালানগুলো কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ঢাকাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর