শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০০ পিএম, ২০২২-০২-১৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৮৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৫০২ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৬০ জনে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৮৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ছয় দশমিক ৩১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৩৯ জন নগরের এবং ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৭ জন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ছয়জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ছয়জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited