শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৪:২৪ পিএম, ২০২২-১১-১০
আব্দুস সবুর খান, টঙ্গীঃ প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭২তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে বৃহত্ত টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতার শুরু করা হয়। আজ বুধবার প্রথম প্রহরে পুবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকায় প্রয়াত সাংসদ ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের সমাধিস্থলে সর্বস্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সমাধিস্থলে দিনভর চলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে আজ সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭২তম জন্মদিনে তার যাপিত জীবন নিয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক ইজাজ আহাম্মদ মিলনের লেখা মোস্তাফিজ কারিগরের প্রচ্ছেদে ‘জীবনলেখ্য’ বইটির মোরক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকার গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইআরসিপিএইচ মাঠে অসহায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিব কুমার মল্লিক বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এমএ নাসির, সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার প্রমুখ।
নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার পরিচ্ছন্ন, সাহসী রাজনীতিবিদ ও জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় অনেকেই হন, কিন্তু মানুষের হৃদয়ে ঠাঁই কতজন নিতে পারেন? আহসান উল্লাহ ছিলেন তেমনই একজন। দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিতকরণে তার নাম চির অক্ষয় হয়ে থাকবে। শহীদ আহসান উল্লাহ সততা, আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তার সেই জীবন থেকে শিক্ষা নিতে হবে। আহসান উল্লাহ মাস্টারের মতো নিবেদিতপ্রাণ নেতা যারা ছিলেন স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকান্ড সংঘটিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচের ও প্রায় ১০০০ পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited