শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩১ পিএম, ২০২১-০৪-০৪
মোর্শেদুল ইসলাম শাজু. হোমনা : কুমিল্লার হোমনায় নালা পরিস্কারের কাজে অস্বীকৃতি জানালে সহকর্মীদের সঙ্গে কথাকাটাকাটি ও পরে হাতাহাতিতে এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার শ্রীমদ্দি গ্রামের আবুল হাশেমের ছেলে মো. মোবারক (৪৫)। শনিবার রাত সাড়ে দশটার দিকে পূর্ব শ্রীমদ্দি গ্রামের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জনক মোবারক রোজভিত্তিক শ্রমিকের কাজ করত। শনিবার রাতে মোবারক ও দুইজন সহকর্মী ছগির এবং চাঁন বাদশার সঙ্গে শ্রীমদ্দি গ্রামের ঈদগাহ এলাকায় নালা পরিষ্কার করার কাজ নেয়। শনিবার রাতে ঘণ্টাখাকে একসঙ্গে নালা পরিষ্কারের কাজ করার পর মোবারক আর কাজ করবে না বলে চলে যেতে চায়। এতে তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সহকর্মীদের কিলঘুষিতে মোবারক মাটিতে লুটিয়ে পড়লে তারাই তাকে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করলে সঙ্গীরা দৌড়ে দ্রুত পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে হোমনা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকনদ বলেন, এখনও মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। কাউকে গ্রেফতার করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited