চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিলেটের জৈন্তাপুরের গৃহহীন আরো ১শ ১২ পরিবারের স্বপ্ন পূরণ

সিলেটের জৈন্তাপুরের গৃহহীন আরো ১শ ১২ পরিবারের স্বপ্ন পূরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪৯ পিএম, ২০২১-০৬-২০

সিলেটের জৈন্তাপুরের গৃহহীন আরো ১শ ১২ পরিবারের স্বপ্ন পূরণ

সালমান শাহ্‌ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :জৈন্তাপুরে মুজিব জন্মশতর্ষে উপজেলা গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় জৈন্তাপুর উপজেলায় ২য় পর্যায়ে ১১২টি ঘরে দলিল হস্তান্তর। এ প্রকল্পের বাকি ১শ' টি ঘরের কাজ সম্পন্ন হওয়ার পথে। ২০জুন রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা মিলয়নাতনে গৃহহীনদের মাঝে এসব ঘরের দলিল বিতরণ করা হয়েছে । মুজিব বর্র্ষের ঘর বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, চিকনাগুল ইউপি'র চেয়ারম্যান আমিনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, প্রকল্পের সহায়ক মোঃ আমিন আহমদ, মোঃ রুবেল শরিফ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷ গৃহহীনরা একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন পূরন হল জৈন্তাপুরের ১শ'টি পরিবারের। যেখানে নিরাশ্রয় এসব মানুষ কোনো দিন ভাবেনি তারা একদিন জমির মালিক হবে আর পাকা ঘরে বসবাস করবে। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
 জৈন্তাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩শ ৩০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। তারমধ্যে ১ম দফায় ১শ ২৬ টি ঘর বিতরণ সম্পন্ন হয়। ২০জুন বুধব্র  ২য় দফায় ১শ ১২টি ঘর বিতরণ করা হয় ৷ বাকী ৯২টি ঘর নির্মানের কাজ শেষ পর্যায় রয়েছে ৷ বিদ্যুৎ সুবিধা সহ দৈনন্দিন সুযোগ-সুবিধা সম্বলিত আশ্রয়ণ প্রকল্পে থাকছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ, যাতায়াতের সুবিধার জন্য উপজেলা সদর হতে প্রকল্প এলাকার রাস্তাও প্রশস্ত করা কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে রাস্তার পাকা করনের কাজ শুরু হবে বলে অফিস সূত্রে যানাযায় ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক জানান, গৃহহীনদের মাঝে ঘরের মালিকানা বুঝে দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি শেষে করে নির্ধারিত সময়ের মধ্যেই আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন। পরিবেশ পরিস্থীতি সব ঠিক থাকলে কিছু দিনের মধ্যে বাকী ৯২টি নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিতরন করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর