শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৪৬ পিএম, ২০২২-০৩-২২
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পিতার শাসনের ভয়ে গলায় ফাঁস দিয়ে ফারিয়া তাসরিম রিমা(১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
সে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহুতিকান্দা গ্রামের হাসান আজিজুল হকের মেয়ে।
সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের মাষ্টার পাড়ার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।রিমা মুরাদনগর নূরুন্নাহার বলিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, রিমার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বান্ধবীদের সাথে বেশ কয়েকদিন যাবত কিছু ঝামেলা চলে আসছিলো। এ খবর সোমবার দুপুরে রিমার বাবা হাসান আজিজুল শুনতে পান। বাবা এ ঘটনা শুনে ফেলায় বাসায় এসে বাবার শাসনের ভয়ে নিজ কক্ষে দরজা লাগিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে বাবা হাসান আজিজুল বাসায় ফিরে মেয়েকে খুজতে গিয়ে দেখে তার কক্ষে দরজা বন্ধ। অনেক ডাকা ডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি অভিমান করেই সে ফাঁস দিয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited