শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০৯ এএম, ২০২১-০৬-০৯
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় কুমিল্লার হোমনা ও মেঘনা থানায় জনসচেতনামূলক প্রচারণা র্যালি ও মাক্স বিতরণ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হোমনা সার্কেলের উদ্যোগে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে হোমনা ও মেঘনা থানা এলাকায় র্যালি ও মাস্ক বিতরণ করা হয়।
‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ার অভ্যাস করুন’ এই শ্লোগানকে সামনে রেখে এদিন দুই থানার কর্মকর্তা ও পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি এবং ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
র্যালি শেষে বিকেলে হোমনা চৌরাস্তা মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, দেশে এখনও করোনার প্রকোপ রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। করোনা মোকাবেলায় মাস্ক পরার অভ্যেস করতে হবে। সাবান দিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত হাত ধুতে হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ, হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, উপ পুলিশ পরিদর্শক (এসআই) শামীম আহাম্মেদ, এস আই মোতাব্বির হোসেন, এস আই সেকান্দর হোসাইন মোল্লা, এস আই আশিকুর রহমান, এস আই ইকবাল মনির এবং সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক, এএসআই আকরামুল হক এএসআই পলাশ চন্দ্র বর্মন, মেঘনা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসেন, এসআই মিলন, এসআই মোরশেদ,এসআই মোশারফ, এএসআই শাহাদত,এএসআই সাজ্জাদ, এএসআই মেহেদী, এএসআই হারুনসহ পুলিশ সদস্যগণ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited