শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৯ পিএম, ২০২১-০৪-৩০
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা):কুমিল্লার দেবিদ্বারে একটি আবাসিক ফ্ল্যাট বাড়ি থেকে তাছলিমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাছলিমা মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের হোসেন মিয়ার কণ্যা এবং দেবদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মো. রবিউল্লাহ(৩৫)’র দ্বিতীয় স্ত্রী এবং রবিউল তাছলিমার তৃতীয় স্বামী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাছলিমার স্বামী রবিউল্লাহকে আটক করেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরসভার গোমতী আবাসিক এলাকার পূর্ববানিয়াপাড়া গ্রামের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজী মো. আব্দুল ওয়াহেদ’র মালিকানাধীন ২৮/১নং বাড়ি ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়ার সময় নিহতার পরনে সেলোয়ার, কামিজ ও খয়েরি রং এর বোখড়া ছিল, তাছলিমা তখন উপুড় হয়ে ও মাথাগুঁজা অব¯’ায় দেহের অর্ধেক খাটে ও পা’গুলো মেঝেতে পড়েছিল, পায়ের অংশে প্রচুর রক্তক্ষরণের চিহ্ন ছিল। আত্মহত্যার চিহ্ন হিসেবে মরদেহের বরাবর উপরে ফ্যানের সাথে বাঁধা একটি সাদা ওড়নাও ছিল।তবে এটি আত্মহত্যা নয়, দাবী করে- এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি পরিকল্পিত এবং একটি সংঘবদ্ধ কিলারগ্রুপের দ্বারা শ^াসরোধে ও ছুরিকাঘাতে সংগঠিত হত্যাকান্ড হতে পারে।বাড়ির মালিকের ছেলে মো. শাহাদাত হোসেন জানান, বাড়িতে টু-লেট দেখে চলতি মাসের ১৮ তারিখ স্বামী রবিউল্লাহ (৩৫)-স্ত্রী তাছলিমা(৪০) ও ৬ বছর বয়সী এক পুত্র সন্তান নিয়ে বাড়ির ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ৫হাজার ৫শত টাকায় ভাড়া নেন। এরই মধ্যে ভাড়া নেয়া ৩ কক্ষের ফ্লাটের ২টি কক্ষে দু’টি খাট, আলনা ও কিছু তৈজস সামগ্রী নিয়ে আসে এবং গোছিয়ে বাসাটি পরিপাটি করে রাখে। ভাড়াটিয়া পুরুষটি জানান, সে কুমিল্লায় জব করেন, তাদের বাড়ি মুরাদনগর উপজেলায়। ভাড়া নেয়ার সময় (ভোটার) এনআইডি কার্ড ও অগ্রিম টাকা চাওয়ায়, একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে আগামীকাল (২০ এপ্রিল) অগ্রিম টাকা সহ দিয়ে যাওয়ার কথা বলে উধাউ হয়ে যায় এবং মোবাইলের সংযােগও বন্ধ করে রাখে। এরই মধ্যে ৩/৪ দিন যাবৎ অন্যান্য ফ্লাটের ভাড়াটিয়ারা দূর্গন্ধ পাওয়ার অভিযোগ করলেও কোন ক্লু পাননি। বৃহস্পতিবার ইফতারের পর অসহনীয় পঁচা গন্ধ পাওয়ায় পাশ^বর্তী ফøাটের তালা ভেঙ্গে ওই মহিলার মর দেহ দেখতে পেয়ে আবার তালাবন্ধি করে পুলিশকে খবর দেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. ওমর ফারুক বলেন, নিহতার ফ্লাট থেকে উদ্ধার করা আলামতের মধ্যে মোবাইল ফোনটি ছিল গুরুত্বপূর্ণ, ওই মোবাইল ফোনের সূত্রধরে রাত দেড়টায় নিহতার বাপের বাড়ি মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে তার স্বামী রবিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সময় ছোরতহাল রিপোর্ট তৈরীপূর্বক নিহতার মরদেহও থানায় নিয়ে আসা হয়। আটক রবিউল্লাহকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, অদ্য সকাল ১১টায় নিহতার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তের স্বার্থে এমূহুর্তে কোন তথ্য দেয়া যাবেনা এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গৃহবধূ হত্যা- নাকি আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনা¯’ল পরিদর্শন করেন। রাতেই পিবিআই ও সিআইডির দু’টি টিম আসে। তারা রাতেই উদ্ধার হওয়া মোবাইল ফোন ট্রেক করে নিহত গৃহবধূর পরিচয় পান এবং রাতেই ওই মহিলার স্বামী দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের রবিউল্লাহকে তার শ^শুরবাড়ি মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে আটক সহ রাত দেড়টায় নিহতার মরদেহ সহ থানায় নিয়ে আসেন পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited