চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেবিদ্বার উপজেলা উপ-নির্বাচন: সুষ্ঠ নির্বাচনের দাবীতে বিএনপি প্রার্থী তারেক মুন্সীর সংবাদ সম্মেলন

দেবিদ্বার উপজেলা উপ-নির্বাচন: সুষ্ঠ নির্বাচনের দাবীতে বিএনপি প্রার্থী তারেক মুন্সীর সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৪ পিএম, ২০২১-০২-২৭

দেবিদ্বার উপজেলা উপ-নির্বাচন: সুষ্ঠ নির্বাচনের দাবীতে বিএনপি প্রার্থী তারেক মুন্সীর সংবাদ সম্মেলন

শাহাদাত আলম অন্তর : নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে নেতাকর্মীদের হুকমি-ধমকি, নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এএফএম তারেক মুন্সী। 

বৃহস্পতিবার বিকেলে বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেবিদ্বারস্থ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমার পোষ্টার ছিড়ে ফেলছে, সম্প্রতি আমার নির্বাচনী প্রচার প্রচারনা কালে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৭টি গাড়ি ভাংচুর করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধমকি প্রদর্শন করছে। নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে মহড়া প্রদর্শন ও আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারী যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নেতাকর্মীদের উপর হামলা মামলার যাতে পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তিনি প্রশাসনের কাছে জোর দাবী জানান। তিনি আরো অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু আওয়ামীলীগের প্রার্থী সে ঘটনাকে বিএনপি-জামায়াতের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার নেতাকর্মীদের নামে নতুন মামলা করার চেষ্টা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আইনশৃংখলা বাহিনির কোন সহায়তা পচ্ছিনা, দেবিদ্বার থানার ওসি সাহেবকে একাধীকবার বলরা পরও সন্ত্রসীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করছেননা। তা ছাড়া নির্বাচন কমিশন অফিসে একাধীক লিখিত অভিযোগ করার পরও কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। এমতবন্থায় আগামী ২৮ শে ফেব্রোয়ারী দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচন কতটা সুষ্ঠ হবে তা নিয়ে আমি শংকায় আছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, মঞ্জুরুল হক সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নিজামী, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান প্রমুখ। এ ছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


 

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর