শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৬ পিএম, ২০২২-১০-২২
আশরাফুল আলম আইয়ুব : "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, সাংবাদিক আব্দুর রহমান আরমান, গাড়ী মালিক সমিতির আব্দুল মজিদ ও জুলহাস মিয়া প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে বিভিন্ন সড়কে পরিবহন শ্রমিকদের মাঝে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
এতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited