শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২১-০৭-১৪
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শুরু হয়েছে করোনার টীকা প্রদান কার্যক্রম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মানুষের উপচে পড়া ভীড়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহীদুল হাসান শাহীন জানান গত সোমবার বিকালে জেলা সিভিল সার্জন কার্য্যালয় থেকে সিনোফার্মের ৪০০ ভায়াল অর্থাৎ ৮০০ ডোজ করোনার টীকা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে এবং জেলা সিভিল সার্জন কার্য্যালয়ে সমপরিমান টীকা দ্বিতীয় ডোজের জন্য রাখা আছে। গতকাল মঙ্গলবার ১৭২ জন এবং আজ বুধবার ২৫৮ জনকে টীকা প্রদান করা হয়। এখন যেভাবে মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে তাতে আমাদের হাতে যা মজুদ আছে তা দু-একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।তবে জেলা সিভিল সার্জন অফিসকে জানানো হলে তারা বলেন যা আছে চালিয়ে যান পরে দেখা যাবে টীকা আসার সাথে সাথেই আমরা পাঠিয়ে দেব। সকাল থেকেই মানুষ নিবন্ধনের কাগজ জমা দিয়ে হাসপাতাল ও হাসপাতালের বাহিরে ভীড় করে আছে। এদিকে উপজেলায় বাড়েছে করোনা রোগীর সংখ্যা সাথে পরীক্ষা করার প্রতিও মানুষের আগ্রহ বাড়ছ। গত দুই দিনে ১০জন শনাক্ত হয়েছে। এমনিতেই ঋতু পরিবর্তনে মানুষের বিভিন্ন রোগের আধিক্য তার ওপর করোনার প্রভাব আমাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও বলেন শুরু থেকে এখন পর্যন্ত উপজেলায় মোট ১৩৮ জন করোনা রোগী শনাক্ত এর মধ্যে ০৬ জন মারা গেছে। প্রথম ডোজ নেয়াদের ক্ষেত্রে তিনি বলেন যে অ্যাস্ট্রেজেনেকার টীকা আসলেই তাদেরকে দেয়া হবে এ জন্য ধৈর্য্য ধরতে বলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited