শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২২-০৬-০৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে “একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এবারের প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে আজ ৫ জুন সকালে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বদরুল হুদা।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক, সাংবাকিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited