শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২১-০৫-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি”প্রকল্প (বারি অংগ),তৈলবীজ গবেষণা কেন্দ্র (ঙজঈ),বিএআরআই, গাজীপুর এর অর্থায়নে এবং সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর বাস্তবায়নে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বিস্তৃত এলাকা জুড়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তিলের জাত-৩ এবং ৪ এর ব্যাপক চাষাবাদ হয়েছে। জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওর পারের প্রগতিশীল কৃষক মোঃ আত্তর আলী বলেন- গত তিন বছরের বেশি সময় ধরে তিনি নিয়মিত বারি তিল এর চাষ করে যাচ্ছেন। স্থানীয় এবং অন্যান্য জাতের তুলনায় বারি উদ্ভাবিত তিলে রোগের আক্রমণ কম হয় এবং এটি হাওরের জন্য সবচেয়ে উপযোগী উচ্চ ফলনশীল ফসল হিসেবে তিনি জানান। প্রতিবারের মত এবারও বাম্পার ফলন পেয়েছেন তিনি,এ বিষয়ে যোগাযোগ করলে সরেজমিন গবেষণা বিভাগ, বারি, সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাহমুদুল ইসলাম নজরুল জানান, সিলেট বিভাগের হাওর এলাকার পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সদা নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। করোনা আপদকালীন বর্তমান সময়ে দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখা এবং নিরাপত্তা রক্ষায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত এলাকার কৃষকদের নিত্য নতুন প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি সমূহ দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে সিলেটের কৃষি আরও সমৃদ্ধ হবে বলে আশা করি।বারি উদ্ভাবিত তিল চাষ অল্প ব্যয়ে অধিক লাভজনক হওয়ায় আগামীতে বারি উদ্ভাবিত তিল চাষে এলাকার তিল চাষিরা আগ্রহ প্রকাশ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited