শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:২১ পিএম, ২০২১-০৪-২৬
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব ডাক্তার ফয়েজ আহমেদ এর জানাজায় জনতার ঢল নামে।আজ সোমবার দুপুর দুইটার সময় তারাগন ঈদগাহ মাঠে তার জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। গুণী এই ডাক্তারের মৃত্যুতে পুরো আখাউড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র প্রশংসায় ভাসছেন তিনি। তিনি শিশুদের ডাক্তার তথা ফয়েজ ডাক্তার নামেই পরিচিত ছিল।রোগীদের সাথে অমায়িক ব্যবহার করতেন তিনি।রোগী থেকে শুরু করে রোগীর স্বজনদের সাথেও ছিল তার সুসম্পর্ক। পৌরশহরের সড়ক বাজারে ছিল তার চেম্বার। প্রতিদিন আখাউড়া উপজেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিশু রোগী তিনি চেম্বারে আসার আগেই লাইন ধরে বসে থাকতো। গ্রামের বাড়ি তারাগনে ভিড় করতো রোগীরা। নাম মাত্র ফ্রি ২০-৩০ টাকা নিতো আবার অনেকেই ফি না দিয়েই চলে যেতেন। চাহিদা ছিল না ওনার।সেবার মন মানসিকতায় কাজ করতেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান।জানাজা শেষে তাকে তারাগন পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited