চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আমরা চাই উন্নয়ন-সেলিমা আহমাদ এমপি

আমরা চাই উন্নয়ন-সেলিমা আহমাদ এমপি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৩ পিএম, ২০২১-০৩-২৭

আমরা চাই উন্নয়ন-সেলিমা আহমাদ এমপি

হোমনায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী :  স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রমুক্ত দেশ গড়া ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নের কথা বলেছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। গতকাল শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।  
প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’র তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমাদ মেরী এম পি বলেন, আমরা চাই পেট ভরে দুবেলা খাবার, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই উন্নয়ন। আমাদের রাস্তা ঠিক থাকবে, সব সময় বিদ্যুৎ থাকবে, যখন রাস্তায় বের হবো নিরাপদে যেন বাড়ি পৌঁছতে পারি-তার নিশ্চয়তা থাকবে, কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে পূর্ণ আইনি সহায়তা পাওয়ার নিশ্চয়তা থাকবে। ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বৃদ্ধ বাব-মারা ঠিকমতো চিকিৎসা পাবে, আমাদের কৃষক ভাইয়েরা যেন ঠিকমতো সার-বীজ পায় এটাই আমরা চাই। তিনি আরও বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম- তখন গ্রামে গেলে কেরোসিনের হারিকেনের আলোয় থাকতে হতো। জাতির পিতা বঙ্গবন্ধরু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় আজকে বাংলাদেশের প্রতিটি এলাকর প্রত্যন্ত অঞ্চলে  বিদ্যুতের আলো পৌঁছে গেছে। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল বিভাগে ধারাবাহিক উন্নয়নের ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ করতে পেরেছি। 
বাংলাদেশের গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি, উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি র‌্যালিতে অংশ নিয়ে পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যাপন রেহানা বেগম। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাযেস আকন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদকা গাজী মো. ইলিয়াস, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, সাংবাদিক কামাল হোসেন, উপজেরা যুবলীগের সভাপতি খন্দকার মো. নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রশাসেনর উদ্যোগে পরিষদ মাঠে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর ৩৭টি স্টলের মাধ্যমে তাদের সাফল্য ও তুলে ধরেন। 

 

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর