শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২২-১০-১৭
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটারদের ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর সকাল থেকে ইভিএমে শুরু হয় ভোটগ্রহণ। চলে বেলা ২টা পর্যন্ত। পরে ভোট গণনা করা হয়। মৌলভীবাজার সদর উপজেলা থেকে তালা মার্কা প্রতিক নিয়ে হাসান আহমেদ জাবেদ ৮০ ভোট ও অপর প্রার্থী মোঃ আতাউর রহমান টিউবওয়েল মার্কায় ৮০ ভোটে সমানে সমানে ভোট যুদ্ধ চলে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিকাল ৪ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দুই প্রার্থীর মধ্যে লটারী এর মাধ্যমে তালা মার্কা প্রতিক হাসান আহমেদ জাবেদকে বিজয়ী ঘোষনা করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী যারা বিজয়ী হয়েছেন। তারা হলেন- কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন। শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান জিয়া। এদিকে সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন- হেলেনা চৌধুরী। সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন- শিরিন আক্তার চৌধুরী মুন্নী। ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়ন করা হয়েছে। অপরদিকে মোবাইল কোর্ট সার্বক্ষনিক মনিটরিং করছে। শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited