চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত-হোমনা সার্কেল এএসপি ফজলুল করিমের বিদায় সংবর্ধনায় এমপি সেলিমা আহমাদ

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত-হোমনা সার্কেল এএসপি ফজলুল করিমের বিদায় সংবর্ধনায় এমপি সেলিমা আহমাদ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৭ পিএম, ২০২১-০৫-২৮

সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত-হোমনা সার্কেল এএসপি ফজলুল করিমের বিদায় সংবর্ধনায় এমপি সেলিমা আহমাদ

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লা-০২, হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমের  পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠানে তার সম্পর্কে রাখা বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলাা পরিস্থিতির উন্নয়নে তিনি অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে তার দায়িত্ব পালন করেছেন। কর্তব্যনিষ্ঠা, দক্ষতা, বিচক্ষণতা দিয়ে হোমনা ও মেঘনাবাসী জন্য অসমান্য অবদান রেখেছেন। একজন পুলিশ অফিসার হিসেবে তিনি তার দায়িত্বপালনকালে একটি মানুষকেও অপছন্দ করার সুযোগ দেননি; কোনো কাজের কারণে তাকে অপবাদ দেবারও সুযোগ তৈরি করে দেননি। করোনাকালে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। একেবারে তৃণমূল পর্যায়ের মানুষও তাকে অত্যন্ত ভালোবেসেছেন। সবশেষে তিনি তার চাকুরিজীবনে উত্তরোত্তর সাফল্য ও পারিবারিক সুখ শান্তি, সমৃদ্ধি কামনা করেন সংসদ সদস্য।
গতকাল শুক্রবার হোমনা সার্কেলের এএসপি মো. ফজলুল করিমের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বদলীজনিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোমনা থানার উদ্যোগে থানা সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুব খন্দকার, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন, স্বোচ্ছাসেবক লীগের সাধালণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, এস আই সেকান্দর মোল্লা ও পুলিশ সদস্য নাহিদা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৮ মে হোমনা সার্কেলে সার্কেল এএসপি হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২১ সালের ০২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা ঢাকায় পদায়ন হন। 


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর