শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২২-০৩-২৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলারয় ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন বেসরকারি একটি হাসপাতাল বন্ধ করে সিলগালা করা হয়েছে। এ সময় ওই হাসপাতালটির মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাশ।
বেসরকারি হাসপাতালটি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে অবস্থিত। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোন প্রকার ডাক্তার ছাড়াই একটি বাসা ভাড়া নিয়ে ’শারমিন আরিফ হাসপাতাল’ তৈরী করে গর্ভবতীদের সিজারসহ নানা চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল শারমিন সুলতানা নামের এক মিডওয়াইফ। সে নবীনগর উপজেলার কুনিকাড়া গ্রামের নান্নু চৌধুরীর মেয়ে ও বাবুল সরকারের স্ত্রী।
এর আগে প্রায়ই গাইনি সার্জন চিকিৎসক ছাড়াই বিভিন্ন অপারেশন চলছে এমন অভিযোগ দেন রোগীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন ভাবে শারমিন আরিফ হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার ডাক্তার ছাড়া ও লাইসেন্স ছাড়াই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই পরিপেক্ষিতে হাসপাতালটিতে মোবাইল কোর্টের সঙ্গে অভিযানে যাই। অভিযানে হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এছাড়াও কোন প্রকার ডাক্তার ছাড়াই হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাশ বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স নেই ও ডাক্তার ছাড়া হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।’
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited