শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২০-১১-২৯
মুহাম্মদ আতিকুর রহমান আতিক (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ১১তম দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার সদস্যরা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাকাসসের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা হতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিরতিহীনভাবে এ কর্মসুচী শুরু করা হয়।
এসময় বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম রফিকুল ইসলাম।
এস. এম রফিকুল ইসলাম বলেন, ৩০ নভেম্বর মধ্যে যদি আমাদের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণ না করা হয় তাহলে আমরা ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহা সমাবেশের মধ্য দিয়ে কঠোর আন্দোলনে যাবো।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোতাহার হোসেন, মাহমুদ হোসেন, মোঃ রুহুল আমিন, মামুন অর রশিদ, আসমা খাতুন, আসমা আক্তার, তাজ আকন্দ চুমকি, ওয়াসিকা, আফরিন, শিপংকর দাস, দিপংকর দাস প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited