চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতিকালে ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতিকালে ৩ ডাকাত গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি    |    ০৩:৫৯ পিএম, ২০২২-০৪-০২

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতিকালে ৩ ডাকাত গ্রেফতার

আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সদর থানাধীন সালনা সাকিনস্থ ইপসা গেইট এলাকায় চলন্ত বাসে ডাকাতি কালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- ১। জীবন রহমান (১৯), পিতা- মো: মাসুদ, সাং-পাতালিয়া, থানা-সদর, জেলা-জামালপুর ২। মো: হুমায়ুন কবির (১৯), পিতা-সবুজ মিয়া, সাং-বরবাদ, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ৩। মো: হাবিব (২০), পিতা- মো: শামসুল আলম, সাং-ক্ষুদ্র রংপুর।
এ সময় তাদের কাছ থেকে ১টি বাস, ১টি চাকু, ১টি লাহোর রড, ১টি বাসের ভাঙ্গা লোহার হাতল ও নগদ ২১৪০টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে স্পেশালাইজড কোম্পানী, পাড়োবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন টেকনগপাড়া সাকিনস্থ বিআরটিসি গেইট এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বাস ডাকাতি করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে জিএমপি, গাজীপুর সদর থানাধীন সালনা সাকিনস্থ ইপসা গেইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে ময়মনসিংহ -ঢাকা মহাসড়কের উপর হইতে চলন্ত বাসে ডাকাতিকালে আসামী তাদের গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অনাবিল সুপার পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-১৯৩৭) প্রতিদিনের ন্যায় ঐদিনও ভিকটিম ড্রাইভার ট্রিপ নিয়ে নারায়নগঞ্জ হইতে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা করিয়া জিএমপি, গাজীপুর গাজীপুরা বাস স্ট্যান্ডে আসিলে, এখান থেকে অন্যান্য যাত্রীসহ আসামীরা তিনজন একইসাথে যাত্রীবেশে গাড়িতে উঠে। পরবর্তীতে  গাজীপুর চৌরাস্তায় আসলে উক্ত আসামীরা ছাড়া সকল যাত্রী বাস থেকে নেমে যায়, উক্ত গাড়ির ড্রাইভার অহিদুল আসামীদেরকে নামতে বললে আসামীরা গাজীপুর চৌরাস্তার একটু উত্তর আশে শাহআলম বাড়ি নামবে বলে জানায়।  তাই ড্রাইভার সরল মনে আসামীদের নিয়ে শাহআলম বাড়ির দিকে আসে কিন্তু আসামিরা শাহ আলম বাড়ি না নামিয়া গাড়ীর ভিতর ওৎপেতে থাকা আসামীরা জিএমপি, গাজীপুর বাসন থানাধীন টেকনগপাড়া বিআরটিসি গেইটের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপর আসার পর ড্রাইভিং সিটের কাছে এসে ড্রাইভারকে গাড়ি বামে চাপাইয়া ইঞ্জিন ও লাইট বন্ধ করতে বলে। ড্রাইভার ইঞ্জিন বন্ধ না করলে ধৃত আসামীরা ড্রাইভারকে চর থাপ্পর মারে এবং গলায় চাকু ঠেকিয়ে ড্রাইভারকে  সিট থেকে উঠাইয়া নেয়। আসামীরা ড্রাইভার অহিদুল এবং কন্ট্রাক্টর  মো: মমিন (৩২) কে ধরে গলায় চাকু ধরে ও লোহার রড দিয়ে আঘাত করে গাড়ির পিছনের সিটে নিয়ে গিয়ে ড্রাইভার  মো: অহিদুলের নিকট থাকা নগদ ১০ হাজার টাকা এবং গাড়ির কন্ট্রাক্টও মো: মমিন (৩২) এর নিকট থাকা ০১টি মাবোইল ফোন নিয়ে নেয়। 
ধৃত আসামী  মো: হুমায়ুন কবির(১৯) ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাইয়া ময়মনসিংহ এর দিকে যাইতে থাকে এবং ধৃত আসামী জীবন (১৯) গাড়ির স্টাফদের চাকু দিয়ে ভুরি বের করে দিয়ে জঙ্গলে ফেলে দিবে বলে ভয় দেখায় এবং অন্যান্য আসামিরা লোহার রড দিয়ে পিটাইতে থাকে। এ সময় ইপসা কাটা দিয়ে গাড়িটি ইউটার্ন করে জিএমপি গাজীপুর সদর থানাধীন সালনা ইপসাগেইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর আসলে গাড়ির ভিতর চিল্লাচিল্লির/ কান্নাকাটির শব্দ শুনে র‌্যাব-১, পাড়োবাড়ী ক্যাম্পের আভিযানিক দলটি গাড়িটি সনাক্ত করে  উপরাক্তে ৩ জন আসামীকে গ্রেফতার করে এবং স্টাফদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া অনাবিল সুপার পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-১৯৩৭) ও ড্রাইভার, হেলপার ও কন্ট্রাক্টরকে উদ্ধার করে। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যাগেসাজশে অত্র এলাকাসহ আশপাশের এলাকায় বাস/সিএনজি/ পিকআপ/ অটোরিকশা সুকৌশলে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে স্বীকার করে । তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। 
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর