শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৩৩ পিএম, ২০২২-০৩-১৩
মায়ের জন্য পাগলের মতো ওষুধ খুঁজছিলেন ভ্যালেরিয়া মাকসেটস্কা। রাশিয়ার হামলায় প্রাণ গেলো এই ইউক্রেনীয় নারীর। তিনি চিকিৎসাকর্মী হিসেবে কাজ করছিলেন রাজধানী কিয়েভে। দোনেৎস্কতে রুশ বাহিনীর হামলার মধ্যেও কাজ করেন তিনি। এরপর মাকে নিয়ে চলে যান রাজধানী কিয়েভে। দেশ ছাড়ার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন বার বার। অবশেষে দেশের মাটিতেই প্রাণ গেলো তার।
কিয়েভে পৌঁছে ভ্যালেরিয়া যোগ দেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টে (ইউএসএআইডি)। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সংস্থাটির হয়েই আহতদের চিকিৎসা চালাচ্ছিলেন তিনি। রুশ বাহিনীর ট্যাঙ্কের ছোড়া গোলাতেই মৃত্যু হয়েছে ভ্যালেরিয়ার। আর মাত্র কদিন পরই ছিল তার ৩২তম জন্মদিন। ভ্যালেরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউএসএআইডি-র সামান্থা পাওয়ারও।
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া আগ্রাসনের সময়ও আহতদের চিকিৎসায় মাঠে নেমেছিলেন ভ্যালেরিয়া। সামান্থা শোকবার্তায় জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরুর সময়ই ইউক্রেন ছাড়তে পারতেন। কিন্তু ভ্যালেরিয়া মনে করতেন, তিনি যে কাজে আছেন, তা যুদ্ধের সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দেশ ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। মায়ের ওষুধের খোঁজ করতে হন্নে হয়ে ঘুরছিলেন, কিন্তু রাশিয়ার গোলা তাকেও ছাড়লো না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ২৫ লাখের মতো মানুষ দেশ ছেড়েছেন। ঘটেছে বেসামরিক লোক হতাহতের ঘটনাও।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited