শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২২-০৬-২০
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুর্বপাশে নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় ছোনগাছা ইউনিয়নের পারপাচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যার কবলে পড়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করছে। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও সিরাজগঞ্জে ভারী বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ছোনগাছা খোকশাবাড়ি কালিয়াহরিপুর সয়দাবাদ মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়নের নিম্মাঞ্চলের বাড়িঘর ফসলি জমি রাস্তাঘাট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুর্বপাশের লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। পানি বন্ধি এলাকার গবাদি পশু শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এরই মধ্যে নিম্মাঞ্চলের পানি বন্ধি মানুষ বাঁধে ও উচু স্থানে আশ্রয় নিচ্ছে।
গতকাল রবিবার সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পারপাচিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খোলা আকাশের নিচে।
স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. সালেহা খাতুন জানান -যমুনা নদী থেকে দুই হাজার গজ পশ্চিমে আমাদের স্কুলটি অবস্থিত।
গত শনিবার পানি বৃদ্ধি পেলে স্কুলটি পানিতে ডুবে যাওয়ায় বাঁধের পাশে খোলা আকাশের নিচে পাঠদান চলছে।
শিক্ষার্থী অভিভাবক আকলিমা খাতুন জানান -দীর্ঘদিন ধরে নদীর ভাঙ্গনে পারপাচিল গ্রাম নদীর মধ্যে চলে গেছে। এখন কিছুটা অংশ আছে তাও নদীর কোল ঘেষে।
স্কুলটি পানিতে ডুবে যাওয়ায় আমাদের ছেলে মেয়েরা বাঁধের পাশে খোলা আকাশের নিচে পড়াশুনা করছে।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন- এ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited