শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৩-০৭-৩১
মো: সাইফুল ইসলাম চৌধুরী(সংবাদদাতা) : আজ বেলা ১টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এর পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন জনাব আবদুল মালেক এ ডি সি(শিক্ষা ও আই সি টি) । শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর নেতৃত্বে স্মারক লিপি প্রদানকালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো নাসির উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সচিব বাবু কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো সাইফুল ইসলাম চৌধুরী, মহিলা সচিব রোগন আরা বেগম, অর্থ সচিব মুহাম্মদ মুজিবুর রহমান, প্রচার সচিব মো জাহাঙ্গীর হোসেন,ফজলুল হক, ফটিকছড়ি উপজেলা সভাপতি মো: শাহজাহান সচিব মো: মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা সচিব আবদুর রহমান, মহিলা সচিব মমতাজ রোকসানা। আগামী ৩১জুলাইয়ের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবী মেনে নেওয়ার জন্য স্মারক লিপিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান। অন্যথায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ আগষ্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছবির ক্যাপশন ঃ শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited