শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২২-০৭-১৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনা ডিগ্ৰি কলেজ ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্ট ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন।
তিনি উপজেলার পাথালিয়াকান্দি গ্ৰামের সরকার বাড়ির মৃত নজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ভাই- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. ইব্রাহিম খলিল ও কাস্টমস কমিশনার মো. ইসমাইল হোসেন সিরাজী ও ২ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের বড় মেয়ের জামাতা ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনের ভগ্নিপতি ছিলেন।
তার শ্যালক সাংবাদিক মকবুল হোসেন জানান, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং রামপুর গ্ৰামে দ্বিতীয় জানাজা শেষে ঘাগুটিয়া শেখ শাহ আলম আওলিয়ার বাগান বাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার জানাজায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মো. আমির হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited