শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:০৭ এএম, ২০২৪-০৫-২৪
প্রেসবিজ্ঞপ্তি: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে প্রতিনিধি দল। বুধবার (২২ মে) গুলশান-২, ঢাকায় ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সহ তার নেতৃত্বে প্রতিনিধি দল।
গ্র্যান্ড মুফতী মুহাম্মদ ইজহারুল ইসলাম বলেন,মুজাহিদ ফী সাবীলিল্লাহ, রাহুবারে মিল্লাতে ইসলামিয়া শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদত বরণে সমগ্র মুসলিম উম্মাহ দল-মত নির্বিশেষে শোকে মুহ্যমান। ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী এক্যজোট এবং মুসলিম উম্মাহর পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের অফিসে গিয়ে শোক প্রকাশ করেছি।
তিনি আরো বলেন,ফিলিস্তিন সমস্যার সমধানে ইসলামী গণপ্রজাতন্ত্রী ইরান আয়াতুল্লাহ আল খামেনী ও শহীদ প্রেসিডেন্ট সৈয়দ আল্লামা ইব্রাহিম রাইসির ঐতিহাসিক অবদান সমগ্র মুসলিম উম্মাহ চিরকাল মনে রাখবে ।
এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকির। বিশ্ব রাজনীতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রেসিডেন্টের পরিবার আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেনো এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited