শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৩ পিএম, ২০২৪-০৭-১৬
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিয়ের আশ্বাস প্রদান করে শারীরিক সম্পর্ক স্থাপন করার ঘটনায় গত ১৫ জুলাই সুমা বেগম (৩৫)-নামীয় ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলা (সিআর মামলা নং- ৫০৯/২৪ইং) দায়ের করেছেন।বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছেন। বিজ্ঞ আদালতে দায়েরী মামলা সুত্রে জানা গেছে- মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের সৈয়দ বশির আলী-এর পুত্র সৈয়দ শিব্বির আলী (৪০)-এর সহিত সুমা বেগম (৩৫)-নামীয় নারীর পরিচয় হয়। সৈয়দ শিব্বির আলী-এর মৌলভীবাজারের মডেল থানার বিপরীতে রাজ ভবনে উত্তরা ডায়গনস্টি সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্টান আছে। মালিকের পক্ষে সুমা বেগম উক্ত সেন্টারের ও অন্যান্য ভাড়াটিয়াদের নিকট হইতে ভাড়া সংগ্রহ করিতেন। তিনি স্বামী পরিত্যাক্তা অবস্থায় সন্তানাদীকে নিয়ে বসবাস করে আসছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তার সহিত ঘনিষ্ট সম্পর্ক স্থাপন করেন এবং খুব শ্রীগ্রই বিয়ে করবেন এই মর্মে বিগত ০১/১১/২০২৩ইং, একটি অঙ্গিকারনামা দলিল সম্পাদন করেন। বরণপোষন প্রদান করিবেন এবং ০২ শতক জমি প্রদান করিবেন মর্মে অঙ্গিকার প্রদান করেন এবং বুঝানোর চেষ্টা করেন এটি একটি বিয়ে সংক্রান্ত দলিল। উক্ত দলিল দ্বারাই তাদের বিবাহ সম্পাদন হইয়াছে। তাছাড়াও পরবর্তীতে রেজি.কৃত কাবিন নামা সম্পাদন করিয়া দিবেন মর্মে মিথ্যা আশ্বাস প্রদান করেন। অভিযোগ সুত্রে আরো জানা গেছে- ভুক্তভোগীর পুর্বের ঠিকান হইতে বর্তমান ঠিকানায় বাসা ভাড়া নিলে তিনি বিগত ২০/০৬/২০২৪ইং সহবাস করেন এবং তাহার উত্তরা ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসার শেয়ার প্রদান করার কথা বলিয়া সৈয়দ শিব্বির আলী নগদে ২লক্ষ টাকা গ্রহন করেন। উক্তবস্থায়, ভুক্তভোগী নারী বিগত ০৫/০৭/২০২৪ইং তাহার ব্যবসা প্রতিষ্টান উত্তরা ডায়াগনস্টিক সেন্টারে গেলে তিনি তার সহিত আর কোন সম্পর্ক নেই, স্বামীও নয় বলিয়া তাকে তিরস্কার করেন। এ সময় সৈয়দ শিব্বির আলী আরো জানান- তিনি অন্যত্র আরেকটি বিয়ে করেছেন, সেহেতু তার সহিত আর কোন সম্পর্ক রাখা সম্ভবপর নয় জানাইলে ভুক্তভোগী নারী তখন কান্নায় ভেঙ্গে পরেন। এ ব্যপারে জানতে চাইলে সৈয়দ শিব্বির আলী বলেন- অভিযোগটি সঠিক নয়। ঐ মহিলার আরো একাধিক সর্ম্পক রয়েছে। তাছাড়া, মৌলভীবাজার মডেল থানার সাবেক একজন অফিসার ইনচার্জ এর মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া সুমা বেগম এর বিষয়টি সমাধান হয়েছে। এ বিষয়ে বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবি নিয়ামুল হক বলেন- ভিকটিম একজন সহজ সরল মহিলা। তিনি ন্যায় বিচারের আসায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত তার অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited