শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৩ পিএম, ২০২৪-০৫-২৫
শামীম আকতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী শুভন সরকার। গত শুক্রবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গোলাম হোসেন শুভন সরকার। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ সময় তিনি বলেন, এর আগেও রায়গঞ্জ উপজেলায় আমি প্রার্থী হয়েছিলাম। তখন আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্রকে এবারেও পুঁজি করে একটি মহল আমার বিরুদ্ধে এমনকি ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি করা যায় এমন মন্তব্য করেও অপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, হালাল ব্যবসার মাধ্যমে আমি ইনকাম করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার এমনও দিন ছিল সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত লেবারদের সঙ্গে কাজ করে দিন-রাত পার করেছি। তার পরেও আমার যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে একসঙ্গে সকলের সমন্বয়ে কাজ করবো। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। স্মার্ট রায়গঞ্জ গড়াই আমার স্বপ্ন। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited