শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:২৩ পিএম, ২০২৪-০৫-২২
আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন (নাজিম) : লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ২ নং চর বংশী ইউনিয়নের কৃতিসন্তান ঢাকাস্থ পুরানা পল্টন নিবাসী জামিল আহম্মেদ খান বুধবার (২২ মে) রাত২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক মেম্বার ও পুরানা পল্টন গার্লস কলেজের গভর্নিং বডির সদস্য । চর অঞ্চলের মানুষের উন্নয়নের রূপকার মরহুম জামিল আহম্মেদ খান দক্ষিণ চর বংশী এল কে এইচ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা কালিন সময়ে জমি দাতা।
তার নামাজের জানাযা ২২ মে রোজ বুধবার তার নিজস্ব বাসভবন ২ নং চর বংশীতে বাদ যোহর ২টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন পরবর্তী সময় তার বাড়ীর দরজায় উপজেলা নির্বাচনের দুপক্ষ সংঘাতে জড়ায়। বিবাদমান দুই পক্ষকে থামাতে গিয়ে এক পর্যায়ে তিনি শারীরিক অসুস্থতাবোধ করতে থাকেন। পরবর্তীতে তাকে রায়পুর সেবা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবুল কাশেমের ভায়রা ভাই। তার মৃত্যুতে বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদ গভীর শোক এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited