শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৯ পিএম, ২০২৪-০৬-১২
মোহাম্মদ শাহ্ আলম শফি: কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানকে কোরবানির গরু বহনকারী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে গিয়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা। নিহত গরু ব্যবসায়ীর নাম মো. রাসেল (৩০)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার জামাল মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় জানা যায়নি। ওসি মো. মনজুরুল আলম মোল্লা জানান, গরু বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে কুমিল্লার লাকসামে যাচ্ছিল।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited