শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২৪-০৬-০৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় চতুর্থ পর্যায়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন কেন্দ্রে অধিপত্য বিস্তার ও কেন্দ্র দখলের চেষ্টা করেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। বেলা দুইটার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পূর্ব কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত একজন পুলিং এজেন্ট ও তার বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জরিমানপ্রাপ্তরা হলেন পুলিং এজেন্ট মো. আনোয়ার হোসেন; তাকে পনেরো হাজার টাকা জরিমানা করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার বাবা মো. ধনু মিয়াকেও দশ হাজার টাকা জরিমান করা হয়।
জানা যায়, ওই কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালা প্রতীকের পুলিং এজেন্ট মো. আনোয়ার হোসেন বারবার বাইরে যেতে চাইলে ওই কক্ষের পুলিং অফিসার তাকে বারণ করেন। এতে তিনি উত্তেজিত হয়ে তার সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে কেন্দ্রের বাইরে থেকে তার বাবা ধনু মিয়া লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে জবর দখলের চেষ্টা চালায়। এতে পুলিং অফিসার মোরশিদা বেগম হাতে আঘাত পান। এমতাবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন ও তার পিতা ধনু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিং এজেন্ট আনোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ১৫ হাজার টাকা এবং তার বাবা ধনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ভোটাররা হুড়োহুড়ি করে দিকবিদিক চলে গেলে কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ থেমে যায়।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মো. মহসিন বলেন, তালা প্রতীকে পুলিং এজেন্ট আনোয়ার হোসেন ও তার পিতা ধনু মিয়া কেন্দ্রে ভোট দখলের চেষ্টা চালালে ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। তাদের ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমান করা হয়েছে।
নির্বাহী ম্যােিজস্ট্রে মো. আশিকুর রহমান বলেন, কেন্দ্র দখলের চেষ্টা চালানোয় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পুলিং এজেন্ট আনোয়ার হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং পনেরো হাজার টাকা এবং তার বাবা ধনু মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি কেন্দ্রে চেয়ারম্যান পদের আনারস ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মোটর সাইকেল প্রতীকের প্রার্থীর ছোট ভাই নাজিরুল হক ভূঁইয়া ও আনারস প্রতীকের সমর্থক সাজনু আহত হন। এ ঘটনায় নাজিরুল হকের ছোট ভাই জসিম উদ্দিন লিটন বাদি হয়ে সাজনু ও কাউছারসহ ৯ জনের নামে হোমনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হোমনায় উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন। এদের মধ্যে পুরুষ ৯৪ হাজার ২৭৪ জন এবং মহিলা ৮৫ হাজার ৬৯ ভোট। মোট ৬১টি কেন্দে ৪১৯ টি স্থায় কক্ষ ও ৬১ টি অস্থায়ী ভোট কক্ষে ভাটগ্রহণ চলে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited