শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২৪-০৬-২৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় কালাম আহমেদ (৩০) ও ধ্রুব দেব (৩৫) নামে বিকাশ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে এবং ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে। থানা সুত্রে জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার জনৈক তাহমিদুল ইসলামের মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পববর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৩জনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান- এই চক্রের সদস্যর দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বার সেন্ড মানি করে টাকা হাতিয়ে নেয়। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান- প্রাথমিকভাবে গ্রেফতারকৃত ২জন মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে আজ ২৪ জুন আদালতে সোপর্দ করা হবে, পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited