শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২৪-০৬-২২
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি (মাইঝ পাড়া) গ্রামে সরকারী রাস্থার পাশে রোপনকৃত কলা বাগান এর প্রায় ৫ হাজার কলাগাছ প্রকাশ্য কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার মশাহিদ মিয়া, ইউপি সদস্য হুমায়ন রশিদ, ইসমাইল মিয়াসহ ১০/১৫জনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহমান তালেব, মো: শফিকুর রহমান ও মো: সেলিম আহমদ বাদী হয়ে ভূমি মন্ত্রনালয়, ঢাকা বরাবর লিখিত অভিযোগ (ডায়রী নং- ১৭৪, তারিখ : ১২/০৬/২০২৪ইং) দায়ের করেছেন। সরেজমিন দেখা যায়- উত্তর বাড়ন্তি (মাইঝ পাড়া) গ্রামে রাস্থার দক্ষিণ পাশের খালের কিনারায় এলাকার কিছু গরীব লোক সারিবদ্ধ ভাবে কলাগাছ রোপন করেন। বিষয়টি স্থানীয় কিছু লোক মেনে নিতে পারেন নি। এলাকার লোকজনদের পক্ষ থেকে তাদের রোপনকৃত গাছ কেটে ফেলার জন্য একাধিকবার তাগদা দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। সর্বশেষ গত ৮ জুন সকাল অনুমান ১০ ঘটিকার দিকে স্থানীয় লোকজন একজোটবন্ধ হয়ে উক্ত রোপনকৃত কলা গাছ দা দিয়ে কেটে গাছগুলো বিনষ্ট করে দিয়েছে। এ ব্যপারে জানতে চাইলে মো: জরিফ মিয়া ও মো: সফিকুর রহমান বলেন- সরকার গাছ লাগানোর জন্য জনগণকে উৎসাহিত করছে। গাছ মানুষের জীবন বাঁচায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিহিংসা করে কলা বাগানের গাছ কেটে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৫-৬ লক্ষ টাকা হবে। বাগানে কলা গাছ রোপন করায় পরিবারের খাদ্য চাহিদার পাশা-পাশি বাণিজ্যিকভাবে আর্থিক লাভবান হয়েছি। এখন পথে বসে গেলাম। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited