চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জামালপুরে পুরনো গবা খাল পরিচ্ছন্নতা অভিযান শুরুজামালপুরে পুরনো গবা খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে পুরনো গবা খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৪১ পিএম, ২০২৪-০৬-০১

জামালপুরে পুরনো গবা খাল পরিচ্ছন্নতা অভিযান শুরুজামালপুরে পুরনো গবা খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর শহরের পানি নিষ্কাশনের জন্য ৬৫ বছর আগে খনন করা হয় গবা খাল। তখন শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালের পানি ব্যবহার করে কৃষিকাজ ও মৎস্য আহরণ ছিলো খালের অন্যতম উদ্দেশ্য। কিন্তু দীর্ঘ দিন ধরে সংস্কার বা পরিষ্কার না করায় খালের প্রবাহ বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরে। খালটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পুরনো এই গবা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জামালপুর পৌরসভা ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ১২কিলোমিটার দৈর্ঘ্যরে গবা খাল। পৌর শহরের শেখেরভিটা এলাকা থেকে শুরু হয়ে খালটি শহরের মনিরাজপুর, ছুটগড় হয়ে কেন্দুয়া ইউনিয়নের নাকাটি, দামেশের হয়ে ঝিনাই নদীতে গিয়ে শেষ হয়েছে। ১২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের এই খালটির প্রবাহ ঠিক রেখে শহরের পানি নিষ্কাশন ও বর্ষকালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এরপর থেকেই জেলা প্রশাসন, জেলা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করে। ‘গ্রীণ জামালপুর, ক্লিন জামালপুর’ এর অংশ হিসেবে আজ শুক্রবার সকালে এই গবা খালের ৫টি পয়েন্টে প্রাথমিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। শহরের শেখেরভিটা এলাকায় খালের উৎসমুখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় জেলা প্রশাসক মো: শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক সদস্য অংশ নেন। পরিচ্ছন্নতা ও সংস্কারের মাধ্যমে গবা খালের প্রবাহ স্বাভাবিক রাখা হলে শহরের পানি নিষ্কাশন ও বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, নানা প্রকার বর্জ্যরে কারণে গবা খালটির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য এই খালটিকেই চিহ্নিত করা হয়েছে। আমরা আজ এটা শুরু করলাম, তবে একদিনেই পরিষ্কার করা সম্ভব নয়। প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ সবাইকে নিয়ে সবার সহযোগীতায় কাজটি করতে হবে। খালের আশেপাশে যারা বসবাস করেন তাদের সচেতন হতে হবে। ডাস্টবিনের পরিবর্তে খালের ভেতর সরাসরি বর্জ্য ফেলা হলে খালটি আবার বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, আমার শহর আমার পরিষ্কার রাখতে হবে এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, জামালপুর পৌর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত গবা খালের ৫ কিলোমিটার অংশ পৌর কর্তৃপক্ষ ও কেন্দুয়া ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত বাকী ৭ কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড পরিচ্ছন্নতার কাজ করবে। এই খালটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে, আশা করি শহরের জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর