শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৮ পিএম, ২০২৪-০৭-১৬
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়ায় প্রতারণা করে নাজনীন আকতার (৩২) নামে এক নারীর পৈত্রিক সূত্রে পাওয়া ১৮ শতক জমি আত্মসাতের অভিযোগ উঠেছে স্বামী সরোয়ার কামাল ও সংঘবদ্ধ চক্র জমির ক্রেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাজনীন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, পশ্চিশ বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা গ্রামে পৈত্রিক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে নাজনীন আক্তারের পরিবারের সাথে তার চাচাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পৈত্রিক সম্পত্তিতে মরহুম আব্দুল মন্নানের ওয়ারিশ হিসেবে নাজনীন আক্তারের পরিবারের প্রাপ্যাংশ আইনানুগ বন্টণ এবং তাদের অধিকার বুঝে পেতে বিজ্ঞ সহকারী সিনিয়র জজ আদালত কক্সবাজার, চকরিয়ায় এ নিয়ে মামলা চলমান রয়েছে। যার মামলা নং:-১১১/২০২৪। চলমান মামলার প্রয়োজন দেখিয়ে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়ে নাজনীন আক্তারের স্বামী সরোয়ার কামাল এবং সংঘবদ্ধ চক্র জমির ক্রেতা নাজনীন আক্তারের প্রাপ্য জমিটুকু রেজিস্ট্রি করে নিয়ে নেন। যা তিনি গত ০৩/০৭/২০২৪ তারিখে সাব-রেজিস্টারের নোটিশের মাধ্যমে জানতে পারে। আদালতে মামলা চলমান থাকলেও নাজনীন আক্তারের স্বামী সরোয়ার কামাল পশ্চিশ বড় ভেওলা মৌজায় বিএস ৯০ নং খতিয়ানে ৩৫৩ দাগে ৬ শতক জমি মোট ২ লাখ টাকা মূল্যে ছাদেক উদ্দিন ও বোরহান উদ্দিনের কাছে এবং বিএস ১৪৩৭ দাগে ১২ শতক জমি মোট ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যে মছরুবা বেগম, এহছানুল হক, শওকত জামিল, বোরহান উদ্দিন ও ছাদেক উদ্দিনের কাছে বিক্রি করে দেন।
স্থানীয়দের মতে, এ দুই দাগে ১৮ শতক জমির প্রকৃত বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা, যার প্রকৃত মূল্য গোপন করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি দেখায় নথিতে।
ভুক্তভোগী নাজনীন আক্তার জানান, আমার পিতার ওয়ারিশ সূত্রে আমি কিছু জমির মালিক হই। ওই জমির উপর আমার স্বামীর চোখ পড়ে। ওই জমি বিক্রি করার জন্য একটি চক্র সৃষ্টি করে আমার স্বামী এবং জমির ক্রেতারা মিলে প্রতারণার আশ্রয় নিয়ে কৌশলে আমার কাছ থেকে ১৮ শতক জমি রেজিট্রি নিয়ে আত্মসাত করেছেন। পরবর্তীতে জমি বিক্রির কথা জানতে পেরে জমি বিক্রির প্রকৃত টাকা আমাকে বুঝিয়ে দিতে বললে আমার স্বামী এবং শশুর বাড়ীর লোকজন আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রতারক চক্রের মূল হোতা আমার স্বামী সারোয়ার কামাল এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের জমি ক্রেতা ছাদেক উদ্দিন, বোরহান উদ্দিন, মছরুবা বেগম, এহছানুল হক ও শওকত জামিলের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি এবং আমার জমির প্রকৃত মূল্য আমাকে পাওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সরোয়ার কামাল ও জমির ক্রেতাদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্ঠা করা হলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited