চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গী প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে সিটি কর্পোরেশনের অনুদানের টাকা আত্মসাত

টঙ্গী প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে সিটি কর্পোরেশনের অনুদানের টাকা আত্মসাত

টঙ্গী প্রতিনিধি    |    ০৭:১৯ পিএম, ২০২৩-০১-০২

টঙ্গী প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে সিটি কর্পোরেশনের অনুদানের টাকা আত্মসাত

আব্দুস সবুর খান, টঙ্গী ঃ টঙ্গী প্রেসক্লাবের নামে স্থানীয় ইউনিয়ন ব্যাংকের শাখায় ভূয়া একাউন্ট খুলে সিটি কর্পোরেশনের অনুদানের এক লাখ টাকা তসরুফের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ব্যাংকটির শাখা কর্তৃপক্ষ এঘটনায় ভুল স্বীকার করে ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী জানান, প্রায় দেড় বছর আগে টঙ্গী প্রেসক্লাবের বিলুপ্ত ও মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির (২০১৯-২০২১) সাবেক সভাপতি আলী হায়দার ভূয়া পরিচয়ে গত ২৮ ডিসেম্বর প্রেসক্লাবের নামে সিটি করপোরেশনের এক লাখ টাকার অনুদানের একাউন্টপেয়ী চেক (নং-০০১০৫১৪, যার হিসাব নং-এসটিডি-৬১৫, এসআইবিএল) উত্তোলন করে নেন। পরে তিনি গোপনে জালজালিয়াতির আশ্রয়ে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখায় প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে চেকের টাকা উঠিয়ে নেন।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউসিবি ব্যাংকে টঙ্গী প্রেসক্লাবের নিজস্ব একাউন্ট দীর্ঘ দিন যাবত যথারীতি পরিচালিত হয়ে আসেছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি হিসাবটি পরিচালনা করছে। অপরদিকে প্রেসক্লাবের প্রায় ২৮ লাখ টাকা আত্মসাত ও জালজালিয়াতির  অভিযোগে গাজীপুর আদালতে আলী হায়দারের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এঅবস্থায়ও টঙ্গী প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে টাকা আত্মসাত করায় প্রমাণ হয় তিনি একজন পেশাদার জালিয়াত। টঙ্গী প্রেসক্লাবের নামে ভূয়া একাউন্ট খুলে অর্থ আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে ইউনিয়ন ব্যাংকের টঙ্গী শাখা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শাওন আহমেদ বলেন, টঙ্গীতে আমাদের শাখাটি নতুন চালু হয়েছে। এখনো অনেকের সাথে আমাদের পরিচয় হয়ে উঠেনি। আলী হায়দার নিজেকে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে একাউন্ট খুলতে আসলে ওনার কমিটির মেয়াদ উত্তীর্ণের বিষয়টি জানতে চাইলে, করোনার কারণে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। তবে প্রয়োজনীয় সব কাগজপত্র ও খোঁজখবর না নিয়ে একাউন্টটি (নং-০৯০১০১০০০২৬৩৩) চালু করা ভুল হয়েছে স্বীকার করে তিনি ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন। 
এব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো ব্যক্তিকে অনুদান দিইনি, সংগঠনকে দিয়েছি। টঙ্গী প্রেসক্লাবের নামে একাউন্টপেয়ী চেক প্রেসক্লাবের নিজস্ব একাউন্টে জমা না দিয়ে কেউ জালিয়াতির আশ্রয় নিয়ে তসরুফ করে থাকলে আইনগত ব্যবস্থা নিবে প্রেসক্লাব কর্তৃপক্ষ। এব্যাপারে মুঠোফোনে আলী হায়দারের বক্তব্য জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর