শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২৩-০২-১১
মোঃ মাহামুদুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের গ্রামগঞ্জে জমে উঠেছে অন্যতম লোক কালচার সত্যপীরের গানের আসর। গ্রাম বাংলায় যুগযুগ ধরে ধরে চলে আসা এই লোকসংগীত আজও মুগ্ধ করে দর্শকদের । মান্যত করে মনোবাসনা পূর্ণ হলে সত্যপীরের গানের আয়োজন করে ভক্তরা। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি দলবেঁধে গানের মধ্যে দিয়ে মঞ্চস্থ হয় সত্যপীরের গানের আসর। সন্ধ্যাবতি,আমিরুল বাদসা,আলমগীর বাদসা,রহিম পালোয়ান,বাহারাম বাদসা, হীরাবতীরপালা, কালোরাজা, জামাল বাদসাসহ বিভিন্ন পালা গানের মধ্য দিয়ে প্রচলিত আছে গ্রাম্য ঐতিহ্যর হারিয়ে যাওয়া লোকসংগীত গুলো।মুলত শীতের মৌসুমে ৩ থেকে ৭দিন ব্যাপি এসব লোকসংগীতের মেলা বসে। ঘরোয়া পরিবেশে পুরুষ শিল্পীরা নারী সেজে গোল করে নিত্যের মাধ্যমে গান করে পরিবেশন থাকেন।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর রাত জেগে সত্যপীরের গান উপভোগ করেন।সম্প্রতি পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যের আদি সংস্কৃতি লোকজ সঙ্গিত সত্যপীরের গান শুনতে ব্যাপক জনসমাগম । সত্যপীরের গান শুনতে আওয়াল বৃদ্ধ বনিতার স্বতস্ফূর্ত অংশগ্রহন দেখতে পাওয়া যায়।বাদ পড়েনা নারী ও শিশুরাও। একবিংশ শতাব্দীর এই যুগে স্মার্ট ফোন সহ ডিজিটাল ডিভাইসে আসক্ত যুব সমাজ ব্যাপক উৎসাহ উদ্দিপনায় অংশগ্রহন করছে। এই আধুনিক যুগেও কমেনি সত্যপীরের গানের আকর্ষণ। পুরুষ অভিনয় শিল্পীরা নারী সহ বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করে পালাগানগুলি।সত্যপীরের গানে অভিনয় শিল্পীরা বলেন, ভক্তদের মনোবাসনা পূর্ণ হলে সত্যপীরের গানের আসরের আয়োজন করে থাকে।বিভিন্ন পালা পরিবেশন করে আমরা দর্ষকদের বিনোদন দিয়ে থাকি। যুগযুগ ধরে আদি সংস্কৃতির এই আসর গুলো চলে আসছে। এসব গান টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবী জানান সংশ্লিষ্টরা।স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, মাদক, মোবাইল আসক্তি সহ অনান্য নেশা থেকে বিরত রাখতে এসব গানের আসর বেশি বেশি আয়োজন করতে হবে। বাজে নেশা,মাদকাশক্ত অশ্লীল কার্যকলাপ ও কু চিন্তা থেকে বিরত রাখতে আদি সংস্কৃতির এই গানগুলি কার্যকরি ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited