শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৩-০৭-০৪
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ চরছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তিতে সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০জুন ২০২৩ইং) বেলা ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠ থেকে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
র্যালী শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,চরছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো.আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান, লুৎফুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৩ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে স্কুলটি এখন সফলতার শীর্ষে রয়েছে। স্কুলটিতে এখন এসএসসিতে শতভাগ পাশের হার। এই স্কুলে পড়াশোনা করে এসএসসি পাশ করে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার,সরকারি চাকুরীতে ভালো ভালো অবস্থানে রয়েছে যা এই স্কুলের জন্য গর্বের।
বক্তারা আরও বলেন, এই স্কুলের আরো সফলতার জন্য প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় আমাদের প্রানের বিদ্যালয়টি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়েদুল হক,প্রাক্তন ছাত্র মোস্তাকিন হোসেন ও সুলতান মাহমুদ।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ মোহন ঘোষ,সহকারী শিক্ষক মাসুদ রানা,নজরুল ইসলাম, দুলাল হোসেন,সাহানা খাতুনসহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য /সদস্যা,শিক্ষক /শিক্ষিকা /প্রাক্তন ছাত্র /ছাত্রী, বর্তমান ছাত্র /ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র /ছাত্রীদের ব্যাচ অনুযায়ী পরিচয় এবং ঈদ আড্ডায় মেতে উঠেন।
সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited