চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামী কারাগারে

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামী কারাগারে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:০৭ পিএম, ২০২৩-০৭-০৪

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামী কারাগারে

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার ২৩ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 মঙ্গলবার (০৪জুলাই ২০২৩ইং) দুপুরে ২৩ আসামী আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে আসামীরা গত ২৩ মে হাইকোর্ট থেকে ৬ সাপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা আদালতে আত্মসমর্পণ করে করে জামিনের আবেদন করেন।

আসামীরা হলেন, আজিজ প্রামানিক (৪৮), মোরশেদ (৩৮), জুয়েল (৪৫), জীবন সরদার (২৬), নেগার সরদার (৫৫), জালাল (৩২), শেখ ফরিদ (৩৫), সুখ চাঁদ (৪০), আয়শা খাতুন (৪০), আকাশ মোল্লা (২৬), আশিক মোল্লা (২৫), কদম (৩৫), হাশেম মোল্লা (৬০), সোহেল রানা (৩০), আলমগীর (৪২), আমজাদ মোল্লা (৪৩), মিঠুন মোল্লা (২৮), আলম প্রামানিক (৪০), শাহ আলম মোল্লা (৩৫), আশরাফুল ইসলাম (৩০), বাবু মোল্লা (৬০), আজিদ প্রামানিক (৪৫), শাজাহান আলী (৪৫)। সকল আসামীর বাড়ি উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে।

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রউফ পান্না ও জুডিসিয়াল পেশকার বোরহান কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিক সহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।

এঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ ২৩ আসামীকে কারাগারে পাঠালো আদালত। এর আগে গত ৭ জুন এই মামলার চার আসামীকে কারাগারে পাঠায় আদালত।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর