শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২৪-০১-১০
ডেস্ক নিউজ : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ দরকষাকষি প্রতিনিধির (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তিনি আনোয়ারা উপজেলার চাতরী এলাকার বাসিন্দা। থাকেন নগরীর প্রবর্তক মোড় এলাকায়। গতকাল চট্টগ্রামের মহানগর সিনিয়র দায়রা জজ জেবুন্নেছা শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। এর আগে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং ২ কোটি ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন নাছির উদ্দিন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। গত সোমবার এই সময় শেষ হয় এবং আজকে (গতকাল) তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আমরা সেটির বিরোধিতা করি। আদালত আমাদের বিরোধিতা আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, সিবিএ নেতা নাছির ১৯৮৬ সালে ২৩০ টাকার বেতনে পিয়ন পদে পদ্মা অয়েলে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ক্লারিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। কয়েক বছরের ব্যবধানে তিনি আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখল করছেন।
আদালত সূত্র জানায়, ২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১–এ নাছিরের বিরুদ্ধে মামলাটি করেন কার্যালয়ের উপ–সহকারী পরিচালক মো. সবুজ হোসেন। মামলার এজাহারে বলা হয়, সিবিএ নেতা নাছির উদ্দিন ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে অপরাধ করেছেন।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়ার পর নাছির উদ্দিন ২০১৯ সালের ১২ মে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি উল্লেখ করেন, তার ২৭ লাখ ২৬ হাজার ৯০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। কিন্তু অনুসন্ধানে তার ১ কোটি ৪৩ লাখ ৯৬ স্থাবর সম্পদ থাকার তথ্য মিলেছে। সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার ১ কোটি ২ লাখ ৯৪ হাজার ৪৭৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু যাচাই করলে দেখা যায়, তার অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ২২০ টাকা। সব মিলিয়ে তিনি ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল এবং যাচাইকালে নাছির উদ্দিনের মোট ৩ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ২০ লাখ ২৭ হাজার ৫৮৯ টাকা। বাকি ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited