শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২৪-০৮-১৯
মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবড় গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের হামলায় বসত-বাড়ী ভাংচুর ও এলোপাতারী মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: জুয়েল মিয়া বাদী হয়ে একই এলাকার আজাদ মিয়া (৬০), আব্বাছ মিয়া (৫০), লেবাস মিয়া (৪৫), শাহিন মিয়া (৩০), সাকেল মিয়া (২৫), সাকু মিয়া (৩৫), জীবান মিয়া (৩০), মুজিব মিয়া (৪৫), আনছার মিয়া (৪০) ও কুলসুম বেগম (৩২)গংদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে ( মামলার বাদী- মো: ছুরুক মিয়াগং) স্বত্ব মামলা নং- ১৫৩/২০২৪ইং ও একই আদালতে (মামলার বাদী- এসাজান বিবি) স্বত্ব মামলা নং- ১৫৪/২০২৪ইং, পৃথক ২টি দেওয়ানী মামলা চলমান। গত ১৫ আগষ্ট রাত অনুমান ১ ঘটিকার দিকে ভুক্তভোগী মো: জুয়েল মিয়া-এর বাড়ীতে প্রতিপক্ষের লোকজন অনধিকার প্রবেশ করে হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র ও মোটর সাইকেল ভাংচুর করে নগদ টাকা নিয়ে যায়। একই ভাবে গত ৯ আগষ্ট তাদের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited