শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৫ পিএম, ২০২৪-১০-১৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীর উপর হামলা ও ফোনে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার। মঙ্গলবার(১৫ অক্টোবর) পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের মাহবুবুর আলমের পুত্র আল রাফি হাসান ও তার পরিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে অভিযোগ করে বলেন,পুজার ছুটিতে ভার্সিটি থেকে বাড়িতে আসি। গত ১৩ অক্টোবর ব্রহ্মপুত্র ট্রেনযোগে ঢাকায় ভার্সিটিতে যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌছা মাত্র পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে উপজেলা পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবের পুত্র মুসাব্বির মিথুনের নেতৃত্বে ৫/৬জন আমাকে মেরে ফেলার উদ্দেশে আতর্কিত ভাবে হামলা করে। এ সময় আমার গলায় রক্ত দেখে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা আমাকে সাহায্য করলে তাদের হাত থেকে আমি প্রাণে বেঁচে যাই। আমার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে আমার মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। এ ঘটনায় আমি জামালপুর জি.আর.পি থানা, ইসলামপুর থানায় ও সেনা বাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জি.আর.পি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বির মিথুনের সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করলে ঘটনা অস্বীকার করেন। পরে সিসিটিভির ফুটেজ প্রেক্ষিতে ঘটনা প্রমান মিলে। এ ব্যাপারে মিথুনের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হইলে ফোন রিসিভ করে নিই। এ ঘটনার পরেও বিভিন্ন নাম্বারে বার বার ফোন করে হুমকি প্রদান করছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভ’গছি। আতঙ্কগ্রস্ত ওই পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited