শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৫-১১-১৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদ ইসলামপুর এর সভাপতি শরিফুল ইসলাম খান ফারহাদ। বৃহস্পতিবার (১৩নভেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান ফারহাদ। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফারহাদ বলেন,আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি,তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। তিনি সুলতান মাহমুদ বাবুকে উদ্দেশ্য করে বলেন,আপনি যদি চূড়ান্তভাবে মনোনয়ন পান তাহলে আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আমরা মনোনয়ন পাই তাহলে আপনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা থানা মোড় বটতলা চত্বরে এসে বলেন। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited