চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির অভিযোগ গঠন শুনানি ৫ জানুয়ারি

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির অভিযোগ গঠন শুনানি ৫ জানুয়ারি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৩ পিএম, ২০২৫-১২-০১

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির অভিযোগ গঠন শুনানি ৫ জানুয়ারি

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম শুনানির দিন ঠিক করেন।

এদিন আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন বলে জাগো নিউজকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল্লাহ আল মামুন সাইফুল।

আদালত সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি এ রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় মোট ২৮৬ জন আসামি থাকলেও শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক। বাকি ২৭ জনের মধ্যে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি গ্রুপের জুম মিটিংয়ে শেখ হাসিনার নেতৃত্বে গৃহযুদ্ধের মাধ্যমে অন্তর্র্বতী সরকারকে উৎখাত করার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী আলোচনা হয়। এতে দেশ–বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন। বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় বাধা দেওয়াসহ সহিংসতার প্রস্তুতির কথাও ওই আলোচনায় উঠে আসে।

ড. রাব্বি আলমের হোস্ট করা সে মিটিংয়ের ভয়েস রেকর্ড পর্যালোচনায় রাষ্ট্রদ্রোহের উপাদান পাওয়া গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির এএসপি এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন। একই কর্মকর্তা তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবিনা আক্তার তুহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, প্রফেসর তাহেরুজ্জামান, সাবেক এমপি রুবিনা আক্তার, সাবেক এমপি পঙ্কজ নাথ, আইনজীবী দিদারুল ইসলাম, কবিরুল ইসলাম, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি ও নুরুন্নবী নিবিরসহ অনেকে।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর