চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে’র চোখ ফাঁকি দিয়ে অবৈধ ঘাটে সার ওঠানামা: কোটি টাকার রাজস্ব লুটপাট, রাষ্ট্র ক্ষতির মুখে!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে’র চোখ ফাঁকি দিয়ে অবৈধ ঘাটে সার ওঠানামা: কোটি টাকার রাজস্ব লুটপাট, রাষ্ট্র ক্ষতির মুখে!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২৫-১০-০৬

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে’র চোখ ফাঁকি দিয়ে অবৈধ ঘাটে সার ওঠানামা: কোটি টাকার রাজস্ব লুটপাট, রাষ্ট্র ক্ষতির মুখে!

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ নদী বন্দরে অবৈধ ঘাট পয়েন্টে সার ও অন্যান্য মালামাল ওঠানামা চলছে—এমন অভিযোগ তুলেছেন বৈধ ইজারাদার সাইদুর রহমান। তিনি জানান, “আমি বৈধভাবে বিআইডব্লিউটিএ-কে রাজস্ব প্রদান করে নির্ধারিত কাগজপত্রসহ সার ঘাট ও মাছ ঘাটের ইজার নিয়েছি। অথচ একটি প্রভাবশালী মহল বাদিং চার্জ ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে কোটি কোটি টাকার চোরাচালানের ব্যবসা চালাচ্ছে। এতে সরকার ও বৈধ ইজারাদার—দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এ বিষয়ে সাইদুর রহমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বন্দর ও পরিবহন পরিচালক বরাবর অভিযোগ দাখিল করেন। সাইদুর রহমান আরও বলেন, “নারায়ণগঞ্জ নদী বন্দরের অধীনে মাছ ঘাট ও সার ঘাট বিআইডব্লিউটিএ’র প্রথম ও ঐতিহ্যবাহী ঘাট। কিন্তু গত কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন অবৈধ পয়েন্ট দিয়ে সার ওঠানামা করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। এমনকি এসব সার চোরাকারবারিদের হাত ঘুরে মাদক ব্যবসায়েও ব্যবহৃত হচ্ছে।”তিনি অভিযোগ করেন, “আমি ২০২৫-২০২৬ অর্থবছরে সার ঘাটের বৈধ ইজারাদার। কৃষি মন্ত্রণালয় ৩০% সার নারায়ণগঞ্জ মোকামে সংরক্ষণের নির্দেশ দিয়েছে, যা থেকে বিআইডব্লিউটিএ’র বাদিং চার্জ, লেবার হ্যান্ডলিং ও শুল্ক বাবদ বিপুল রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু অবৈধ ঘাটের কারণে সে রাজস্ব সরকারের কোষাগারে পৌঁছাচ্ছে না।” বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুক্তারপুর ও ফতুল্লা মাজারঘাট (মোকাররম সরদার কর্তৃক নিয়ন্ত্রিত) ঘাট দিয়ে অবৈধভাবে সার ওঠানামা হচ্ছে। এসব ঘাটের কোনো হিসাব সরকার বা বিআইডব্লিউটিএ’র কাছে নেই, ফলে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। সূত্রটি আরও জানায়, বেসরকারি সার আমদানিকারকরা আমদানিকৃত সার চট্টগ্রাম (৩%), নারায়ণগঞ্জ (৩০%), নগরবাড়ি (৩৫%) ও নোয়াপাড়া (৩২%) মোকামে সংরক্ষণ করার কথা থাকলেও বাস্তবে নির্ধারিত ঘাটের বাইরে অবৈধ পয়েন্ট ব্যবহার করে সার উঠানো-নামানো হচ্ছে।কৃষি মন্ত্রণালয়ের সংস্থা : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির ভূমিকা প্রশাসনের নীরব ভূমিকা পালন করছেন। এতে রাষ্ট্রের সম্পদ তছরুপ ও সরকার হারাচ্ছে রাজস্ব সহ কোটি কোটি টাকা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এসব বিষয়ে নীরব কেন? বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হলে দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। এ বিষয়ে এলাকাবাসীর দাবি, “বিআইডব্লিউটিএ’র সব প্রথম ঘাট হলো মাছ ঘাট ও সার ঘাট। এগুলোই নারায়ণগঞ্জের ঐতিহ্য। অথচ বর্তমানে অসাধু ব্যবসায়ীদের কারণে অবৈধ ঘাট তৈরি করে সরকারি আয় হ্রাস করা হচ্ছে। আমরা দাবি করছি—অবিলম্বে এসব অবৈধ ঘাট পয়েন্ট বাতিল করে নির্ধারিত ঘাট থেকে মালামাল ওঠানামা নিশ্চিত করা হোক।” নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সার ঘাট ও মাছ ঘাট আজ প্রভাবশালী মহলের লুটের রাজনীতির শিকার। রাষ্ট্রীয় রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা, অথচ কর্তৃপক্ষের নীরবতা প্রশ্ন তুলছে প্রশাসনিক দায়বদ্ধতা নিয়েও। অনুসন্ধান চলবে....

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর